১৩ ভাদ্র ১৪২৫: প্রিয়ন্তিকার সাথে প্রথম কথা, জেদ থেকে ভালোবাসা
অপ্রত্যাশিত সেই ফোন কল ভাদ্র মাসের ১৩ তারিখ, ১৪২৫ বঙ্গাব্দ। ক্যালেন্ডারে দিনটা ছিল ২৮শে আগস্ট, ২০১৮। একটা সাধারণ বিকেল, কিন্তু আমার জীবনের একটা অসাধারণ গল্পের সূচনা। সেদিন মেজাজটা ছিল সপ্তমে। আমার এক বন্ধুর ভালোবাসার সম্পর্ক ভেঙেছে, আর তার পেছনে নাকি প্রিয়ন্তিকার হাত! খবরটা কানে আসা মাত্রই রাগে গা জলছিল। প্রিয়ন্তিকার কাজটা কেন আমার এত গায়ে লেগেছিল, জানি না। হয়তো মনে হচ্ছিল, অন্যের ব্যক্তিগত সম্পর্কে নাক গলানোর অধিকার তোমার কে দিয়েছে? ফোন হাতে নিয়ে ডায়াল করলাম প্রিয়ন্তিকার নম্বরে, যে নম্বরটা জোগাড় করতে আমার বেশি বেগ হয়নি। কয়েক রিং হওয়ার পর ও পাশ থেকে ফোনটা ধরলো। "হ্যালো?" খুব শান্ত একটা কণ্ঠস্বর। আমি আমার পরিচয় দিয়ে শুরু করলাম, "আমি নাসির বলছি। তুমি কেন ওদের সম্পর্ক ভাঙলে? এই বয়সে কারো ভালোবাসায় বাঁধা দেওয়ার অধিকার তোমার কে দিল?" আমার কণ্ঠস্বর তখন সপ্তমে চড়া। প্রিয়ন্তিকা তখন বাসে ছিল, নানুবাড়ি থেকে ফিরছিল। ওর শান্ত কণ্ঠে শুধু একটা শব্দই শোনা গেল, "কে বলছেন?" কিন্তু আমি তখন যেন জেদের বশবর্তী। ওর প্রশ্ন উপেক্ষা করে আমি একের পর এক কথা বলে যাচ্ছিলাম। অভিযোগ...