প্রিয়ন্তিকার ভাঙা ক্লিপ
৪ ফেব্রুয়ারি, দিনটা আমার কাছে স্পেশাল ছিল না, যতক্ষণ না প্রিয়ন্তিকা ওর বেলকনি থেকে এই ক্লিপটা ছুড়ে মারলো। আমার পকেটে টাকা ছিল না শুনে ও এক মুহূর্ত দ্বিধা না করে কাগজের সাথে এই ক্লিপটা পেঁচিয়ে নিচে ফেললো যেন টাকাটা অন্য কোথাও উড়ে না যায়। ক্লিপটা সেদিনই ভেঙে গিয়েছিল, কিন্তু আমি সযত্নে সেটাকে বাসায় নিয়ে আসি। আজ অনেক দিন পর ক্লিপের টুকরোগুলো আঠা দিয়ে জোড়া দিলাম। এই জোড়া লাগানো ক্লিপটা আসলে আমাদের সেই মুহূর্তের সাক্ষী। অপেক্ষা করছি সেই দিনের, যেদিন এটা আবার প্রিয়ন্তিকার চুলে শোভা পাবে। 💖 বেলকনি থেকে ঝরে পড়া সেই প্লাস্টিকের ভাঙা ক্লিপ, তোমার হাতে ওটা ওজন ছিল আমার কাছে এক আকাশ পিছুটান। ফেব্রুয়ারির সেই তপ্ত বিকেলে পকেটে ছিল না কোনো টাকা, তোমার কাগজের ভাজে লুকানো ক্লিপটা স্মৃতি হয়ে হৃদয়ে রইল আঁকা। উড়ে যাওয়ার ভয়ে ওটা ছুড়েছিলে বুঝিনি ওটা মায়ার বাঁধন হবে, আজ পরম যত্নে জোড়া দিলাম ওটা তুলে রাখলাম এই ভাঙা ক্লিপ টা একটু আঠা আর একরাশ মায়া দিয়ে, একদিন ঠিক সাজিয়ে দেব তোমার চুল এই ক্লিপটাকেই আবার নিজের হাতে নিয়ে।