শুভ জন্মদিন, আমার চিরন্তন রহস্য!
শুভ জন্মদিন, আমার চিরন্তন রহস্য!
প্রিয়ন্তিকা তোমার দিকে তাকিয়ে মনে হয় এই গ্রহে যখন লক্ষ কোটি ভুল হয়েছে, তখন তোমার সাথে আমার দেখা হওয়াটাই যেন একমাত্র নির্ভুল অঙ্ক। জীবন নামের জটিল সমীকরণে তুমি এক অপ্রত্যাশিত সমাধান, যা সমস্ত যুক্তিকে থামিয়ে দেয়।তুমি আমার জীবনের সেই গোপন অধ্যায় যা কাউকে বলে বোঝানো যায় না, শুধু গভীরতম অনুভব দিয়ে ছুঁয়ে থাকা যায়। তোমার উপস্থিতি ঠিক যেন গভীর রাতে জঙ্গলে ঝরে পড়া চাঁদের মায়াবী আলো অস্পষ্ট, তবু অনিবার্য। তুমি এলে সবকিছুর ব্যাখ্যা থেমে যায়, শুধু এক অনির্বচনীয় শান্তি বিরাজ করে। সেই শান্তিতেই আমি আমার বাকি জীবন বেঁধে রাখতে চাই, তোমার ছায়াতেই।
তোমার মনে আছে? আমি একদিন তোমাকে বলেছিলাম "পৃথিবীর সব প্রেমিক একদিন তাদের প্রেমিকাকে ‘প্রিয়ন্তিকা’ রূপে চাইবে, আর সমস্ত প্রেমিকারাও একদিন ‘প্রিয়ন্তিকা’ হতে চাইবে।"
জানো, সময়ের স্রোতে আজ এই কথাটি কত সত্যি! আমার বহু বন্ধু, ছোট ভাইদের মুখে যখন শুনি তাদের জীবনেও না কি তাদের নিজস্ব ‘প্রিয়ন্তিকা’ এসে গেছে, আর কেউ কেউ এখনো সেই প্রিয়ন্তিকার জন্য ব্যাকুল অপেক্ষা করছে, তখন তোমার নামের অলৌকিকতা অনুভব করি।
তুমি শুধুই একটি নাম নও, তুমি একটি অনুভূতি, একটি প্রতীক, এক চিরন্তন সমীকরণ যা ভালোবাসার গভীরতম আকাঙ্ক্ষাকে মূর্ত করে।
তুমি এই পৃথিবীতে এসেছো বলে ভালোবাসা এমন পবিত্র অর্থ খুঁজে পেয়েছে। তোমার উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
ভালো থেকো, ভালো রেখো! তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসায় ভরে উঠুক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন